ছবির ক্ষেত্রে সবচেয়ে দরকারি উপাদানগুলি হলো আলো আর রং। ছবিতে যত বেশি রং সঠিক উজ্জ্বলতার থাকবে, ছবি দেখতেও ততই সুন্দর হবে (যদিও এমন টা সবক্ষেত্রে নয়। সাদা কালো ছবিও অসামান্য হয়ে ওঠে composition এর দৌলতে।)
এখন, ক্যামেরার একটি নিজস্ব ব্রেইন আছে। আপনি কোনো সাবজেক্ট এর দিকে তাক করলেই সে তার পচন্দসই ছবি ফোকাস করে নেবে। এখন আপনি ক্লিক করলেই ছবি উঠে যাবে। সেক্ষেত্রে ক্যামেরা নিজেই আলোর সেটিং করে নেবে, ফোকাস করে নেবে আরো যা যা আপনি নিয়ন্ত্রন করতে পারতেন, ক্যামেরা নিজেই আপনার জন্যে সে সব করে দেবে। Auto mode এ ছবি তোলা মানে এক ক্লিক এ ছবি,আর কি!!
এখন যদি ক্যামেরা নিজেই সব কিছু করতে পারে, তাহলে ম্যানুয়াল mode এর দরকার কি! কারণ টা হলো, আপনার নিজস্ব একটা ব্রেইন আছে। তার আলাদা চাহিদা, দৃষ্টিভঙ্গী, আলাদা উদ্দেশ্য রয়েছে। তাতে করে ছবি টা হয়তো আপনি আলাদা করে তুলতে চাইবেন। হতে পারে আলোর মাত্রা কমিয়ে বা বাড়িয়ে ফোকাস এর বস্তুর পরিবর্তন করে, বা আরো অনেকরকম চেঞ্জ করে। এখন আপনার চাহিদা ক্যামেরা থোড়াই বুঝবে!! অগত্যা manual mode!
Manual mode এ ছবি তোলার সবচেয়ে বড়ো উদ্দেশ্য এটাই। আপনি নিজের পছন্দমতো সবকিছুই করতে পারবেন। আপনি যা চাইবেন, ক্যামেরা তার ক্ষমতা অনুযায়ী তাই তুলবে। এখন আপনিই বলুন, আপনি নিজের মতো করে ছবি তুলতে পারলে ক্যামেরার ওপর নির্ভর করবেন কেন!!
প্রথম ক্যামেরা কিনে বেশির ভাগ লোক auto mode এই ছবি তোলা পছন্দ করে। তবে ম্যানুয়াল মোডে একবার শিখে গেলে তখন ম্যানুয়াল এরই প্রেমে পড়ে যাবেন!!
অমিত | সুমন | অমিত

Comments
Post a Comment