Skip to main content

Prime Lens পরিচিতি


ক্যামেরা কেনার সময় একটা লেন্স আপনি প্রায় ফ্রী তেই পেয়ে থাকেন। 18 -55 Kit লেন্স। এটা একটা বেসিক লেন্স হলেও ফটোগ্রাফি তে হাত যশ এর জন্যে একটা prime lens থাকা বিশেষ দরকারি। কেন তা নিয়েই বিশদে বলছি।

Prime lens হলো সেগুলো যাদের zoom করা যায় না। অর্থাৎ ফোকাল lenth fixed। সেক্ষেত্রে আপনি এক জায়গাই দাঁড়িয়ে আপনার সাবজেক্ট এর ছবি তোলারসময় zoom করে ছবি তুলতে পারবেন না। তাকে বোরো দেখাতে হলে আপনাকে আগে যেতে হবে। কিন্তু prime lens এর অনেকগুলি সুবিধা রয়েছে,যার জন্যে প্রফেশনাল ফটোগ্রাফার রা এই লেন্স গুলোকেই প্রাধান্য দেন। 
প্রথমত, prime লেন্স এ zoom না থাকার ফলে size এ ছোট এবং ওজনেও হালকা। 

দ্বিতীয়ত, prime লেন্স simple হওয়ায় এখানে aparture একই price range এর zoom লেন্স এর থেকে অনেক বেশি। যেখানে 18- 55 লেন্স এর aparture hole সবোর্চ্চ f/3.5, সেখানে 50mm এর aperture value f/1.8. সেক্ষেত্রে ছবিতে bokeh এফেক্ট এর জন্য এটি একটি উত্তম লেন্স। যেহেতু aparture hole বড়ো, তাই আলো অনেক বেশি প্রবেশ করবে। তাই low light ফটোগ্রাফির জন্যে prime lens zoom লেন্স এর থেকে ভালো।

তৃতীয়ত, prime lens এর দাম কম। তাই আপনার zoom করার যদি একান্তই দরকার না পড়ে, prime lens নিয়ে ফটোগ্রাফি শুরু করতে পারেন। budget বেশি হলে একটি টেলিফটো prime লেন্স নিতে পারেন।

চতুর্থত, aparture বড়ো হওয়ার জন্যে ছবি অনেক শার্প এবং ছবির কোয়ালিটিও খুব ভালো হয়। 

Last but not the least, prime lens এ zooming করার যন্ত্রপাতি না থাকার কারণে এর speed এর উপর জোর দেওয়া হয়। সেক্ষেত্রে ফোকাস হয় অনেক দ্রুত, অনেক accurate।

যেহেতু দাম কম, তাই কিনে শুরু করুন ফটোগ্রাফি 50 mm / 85 mm / 24mm / 40mm lens এ। তফাৎ টা আপনি নিজেই বুঝতে পারবেন।



অমিত | সুমন | অমিত

Comments

Popular posts from this blog

Welcome to Bong Photography blog!

ফটোগ্রাফি, আর ক্যামেরার খুঁটিনাটি! এখন বাংলায়। সোজা, এবং সহজ ভাবে। অমিত | সুমন | অমিত

মোবাইল থাকতে dslr কেন?

বর্তমানে এমন সব মোবাইল ক্যামেরা আছে তাতে dslr মায়া আপনি ছাড়তেই পারেন। তবে কিনা DSLR যদি একবার ব্যবহার করতে শুরু করেন, তবে তার প্রেমে পরে যাবেন! আমরা প্রাথমিক ভাবে point & shoot ক্যামেরা ব্যবহার করতাম। তাতে অসুবিধা গুলো হলো সেন্সর size ছোট, তাই ছবির কোয়ালিটি তত ভালো নয়, যতটা dslr এ আসে। তাছাড়া dslr এ লেন্স পাল্টানো যায়, যা এমনি ক্যামেরাতে যায় না। মনে রাখবেন, ক্যামেরা তে মেগা পিক্সেল টাই একমাত্র বিষয় নয়। তাই যার যত MP বেশি, সে ক্যামেরা তত ভালো, এই ধারণা ভুল। অমিত | সুমন | অমিত

Exposure Triangle

ছবিতে সবচেয়ে দরকারি জিনিসটি হলো আলো। আলোর ভারসাম্য সঠিক থাকলে তবেই ছবিটি সুন্দর মাত্রা পায়। আলোর ভারসাম্য অর্থাৎ Exposure । বাইরের আলোর সংস্পর্শে এসে আপনার ক্যামেরার সেন্সর কতটা expose করবে নিজেকে তাই হলো exposure। Dslr এ exposure control করা হয় তিনটি option দিয়ে। Shutter speed - অর্থাৎ আপনার ক্যামেরার shutter (লেন্সের দরজা) ঠিক কতক্ষন ধরে খোলা থাকবে। স্পীড যত বেশি হবে তত তাড়াতাড়ি shutter বন্ধ হবে, এবং ততো কম আলো লেন্স এ প্রবেশ করবে। আর স্পীড কম হলে অনেক আলো। যদি আপনি খটখটে দুপুরবেলায় ছবি তোলেন, আপনার shutter speed অনেক বেশি করতে হবে, না হলে ছবি জ্বলে যাবে। আবার যখন প্রায় অন্ধকার জায়গায় ছবি তুলবেন, স্পীড কমিয়ে রাখলে আলো অনেক বেশি আসবে। তবে তাতে ছবি কেঁপে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি! Apparture এটা একটা জটিল function। সহজ ভাষায় বলতে গেলে আমাদের চোখের মনি (pupil) যে কাজ গুলো করে তার সাথে এর অনেক মিল আছে। বাইরের আলো লেন্স এ প্রবেশ করার পথে একটা গোল চাকতি থাকে। যার মাঝখানে থাকে একটা ফুটো। এই চাকতি ঘুরিয়ে ফুটো টিকে ছোট বা বড়ো করা যায়। চাকতি টা তৈরি হয় কতগুলো ব্লেড দিয়ে, যাদের app...